Sunday, February 22, 2026

খুলনা বিশ্ববিদ্যালয় এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রবিউল আলমের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (এফডব্লিউটি) ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রবিউল আলম এর পিতা মো. আব্দুল খালেক মিয়া ০৮ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার আনুমানিক দুপুর ১২.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নগরীস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নগরীর বানরগাতিস্থ আল-আমিন জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোবিন্দপুরে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রবিউল আলমের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article