মিহির রঞ্জন বিশ্বাস (খুলনা) : খুলনা আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্র মালিকানা ধীন আলীম জুট মিল গেটে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। আলিম জুট মিলের শ্রমিকদের বকেয়া ১টি বোনাস, শিক্ষা ভাতা, ইনক্রিমেন্টের এরিয়া, ১৯৭ জনের সঞ্চয় পত্র ও এক সপ্তাহের মজুরীর দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশনের খানজাহান আলী থানা আয়োজিত এই শ্রমিক সভা সভাপতিত্ব করেন ফেডারেশনের আহবায়ক সরদার আমিরুল ইসলাম। ফেডারেশনের যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেনের পরিচালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আব্দুর রউফ, কামরুজ্জামান, শেখ মফিজুর রহমান, আলিম জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মজিবর, হাবিবুর রহমান, ইসরাইল, শেখ হারুন, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। ফেডারেশনের আহবায়ক সরদার আমিরুল ইসলাম বলেন কতৃপক্ষ নানা রকম ত্রুটি দেখিয়ে আমাদের এই সকল পাওনা নিয়ে টালবাহানা করে আসছে। আমরা স্থানিয় মিল কতৃপক্ষের সংগে আলোচনায় বসেছিলাম ১৫ দিনের সময় বেধে দিয়েছি এর মধ্যে আমাদের পাওনা পরিশোধ নাহলে সকল শ্রমিকদের নিয়ে আন্দোলনের কর্মসুচি ঘোষনা করা হবে।
