মিহির, শিল্পাঞ্চল (খুলনা) : কে এম পি খানজাহান আলী থানায় আইন শৃংখলা বিষয়ক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। ২৭ জুলাই ২০২২ রোজ বুধবার বিকাল ৪ টায় থানা প্রাঙ্গনে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামাল হোসেন খানের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এস আই মোঃ বাশারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেএমপির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আঃ রহমান। বক্তৃতা করেন থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসেন বিশ্বাস, ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, এ্যাডভোকেট শাহারা ইরানী প্রিয়া, মুক্তা বেগম, এ্যাড আলিনুর রহমান, নার্গিস খানম। মাষ্টার শাহজাহান হাওলাদার, এস আই রোকনুজ্জামান, এস আই হাসানুর রহমান, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, এস এম রাসেল, গোলাম জিলানী মুন, মহিলা মেম্বর হাফিজা বেগম, রাজিয়া বেগম, জুট মোঃ হাবিবুর রহমান বাচ্চু, মোঃ আশা, মোঃ ইকবাল, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিবীদ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। আলোচনা সভায় এলাকায় মাদক নির্মূল, ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাং চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকান্ড এবং আইন শৃংখলা বজায় রাখতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন।
