সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন (ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ্বরপাশা, যোগীপোল) এলাকাসহ অন্যান্য এলাকার যে সকল ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে সেসকল বাড়ির মালিক, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ/প্রতিনিধিগণের সাথে কুয়েট কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, হলসমূহের প্রভোস্ট, নিরাপত্তা কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
