Tuesday, March 17, 2026

কুয়েটে’র সাথে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি কুয়েট আইআইসিটি কর্তৃক পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং কুয়েটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ১৭ আগস্ট ২০২৫ রোজ রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং কুয়েটের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি পত্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র পক্ষে স্বাক্ষর করেন অত্র বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের হয়ে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি এবং কুয়েট আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া। এছাড়া উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনিছ সহ অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, সকল পরিচালক, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর প্রধানগণ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article