Sunday, February 15, 2026

কালীগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ ১৫ অক্টোবর ২০২৪ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

নির্মল দাস জানান, সকাল সাড়ে ১১ টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। পরে অনামিকার শরীর পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন ঢাকা পোস্টকে জানান, কয়েকজন মিলে গোসল করতে গিয়ে চিত্রা নদীর পানিতে ডুবে যায় অনামিকা। এরপর তার সাথে থাকা কয়েকজন বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article