প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ থেকে : সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্রে ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভ্যেনূতে ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার বেলা ১১ টা হতে ১ টা পর্যন্ত বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ বিষয়ে এসএসসি নলতা কেন্দ্রের সচিব ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম এর সাথে মোবাইলে আলাপকালে তিনি জানান, দেরীতে হলেও ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবছর নলতা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্র ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভ্যেনূতে মোট এসএসসি পরীক্ষার্থী ৭৬০ জন। যার মধ্যে নলতা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্রে-নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়,বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেঁতুলিয়া বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ৫ টি প্রতিষ্ঠানের ২৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এখানে হল সুপারের দায়িত্ব পালন করবেন তারালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছকিনা খাতুন।
আর নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভ্যেনূতে- নলতা মাধ্যমিক বিদ্যালয়, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়, তারালী মাধ্যমিক বিদ্যালয় ও তারালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ মোট ৪ টি প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ৫০৬ জন।
ভ্যেনূতে সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। হল সুপারের দায়িত্ব পালন করবেন তেঁতুলিয়া বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোনোয়ারুল ইসলাম।
এদিকে নলতা আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে একযোগে দাখিল পরীক্ষা ২০২২ বৃহস্পতিবার বেলা ১১ টা হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অত্র কেন্দ্র সচিব ও ঘোনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম জানান, এবছর প্রথম দিন বৃহস্পতিবার দাখিল পর্যায়ের কোরআন মজিদ ও তাজবীদ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর নলতা দাখিল কেন্দ্রে ১১ টি মাদ্রাসার মোট ২৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে।
ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া নলতা দাখিল কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করবেন নলতা আহ্ছানিয়া দারুল উলুম-ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. রমিজ উদ্দীন।
