Saturday, February 21, 2026

এড. আলিফ হোসেন জাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির কৃতি সন্তান এড. আলিফ হোসেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন। জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ২৮ জানুয়ারি স্বাক্ষরিত এক পত্রে জানান।
জাতীয় পার্টির প্রতিষ্ঠা থেকে এড. আলিফ হোসেনের পরিবার জাপার রাজনীতির সাথে কাজ করে আসছেন। তিনি দীর্ঘকাল জাপার সাথে ঘনিষ্ঠ ও অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছেন। আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের কৃতি সন্তান আলিফ হোসেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাপার মনোনীত প্রার্থী হিসাবে মাঠে নামেন। তার ত্যাগ, সততা, নিষ্ঠা ও দলকে সুগঠিত করতে নিরলস প্রচেষ্ঠার স্বীকৃতি স্বরূপ জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু’র সুপারিশে জাপা চেয়ারম্যান তাকে কেন্দ্রীয় সদস্য মনোনীত করেছেন। তিনি আগামীতে দল ও দেশের স্বার্থে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article