আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘের যুব সমাবেশ ২০২৪ ও উপজেলা কমিটি পুনঃ গঠন করা হয়েছে। ২২ অক্টোবর ২০২৪ রোজ মঙ্গলবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জি এম ফজলুর রহমানের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আহলে হাদীছ আন্দোলন সাদক্ষীরা জেলা সভাপতি মাওঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, আন্দোলন আশাশুনি উপজেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, জেলা যুব সংঘের সভাপতি মাওঃ মুজাহিদুর রহমান, কলারোয়া উপজেলা আন্দোলন সহ সভাপতি মাওঃ মুহসিন, আন্দোলন উপজেলা অর্থ সম্পাদক মাস্টার হাবিবুর রহমান গাজী, বুধহাটা এলাকা সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান। যুব সংঘ উপজেলা সহ সভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় সম্মেলনে জি এম ফজলুর রহমানকে সভাপতি, হাসান ইকবাল মামুনকে সহ সভাপতি, মাওঃ শিহাব উদ্দীনকে সাধারণ সম্পাদক ও মাওঃ রুস্তম আলীকে অর্থ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা যুব সংঘ কমিটি গঠন করা হয়।
