Sunday, February 15, 2026

আশাশুনি প্রতাপনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী সভা ও মহড়া অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ অক্টোবর ২০২৪ রোজ সোমবার বেলা ১১ টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় কারিতাস জার্মানি ও বিএম জেড প্রকল্পের অর্থায়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের বাস্তবায়নে স্থানীয় বেনিফিসারি নারিদের অংশগ্রহণে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। মাঠ কর্মকর্তা শেখ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহরাব হোসেন, মোখছেদুর রহমান, কামরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু আব্দুল্লাহ ও সাংবাদিক মাসুম বিল্লাহ। আলোচনা সভা শেষে ইউনিয়নের প্রধান সড়কে র‍্যালি প্রদক্ষিণ করা হয়।‌ অনুষ্ঠান শেষে বেনিফিসিয়ারিদেরকে ১ টি করে কদবেলের চারা প্রদান করা হয়।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article