Tuesday, February 24, 2026

আশাশুনি থানা পুলিশের জুয়া ও মাদকবিরোধী অভিযানে আটক ৫

Must read

 

এম এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ জুয়া ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। গতকাল সাতক্ষীরা জেলার নবযোগদানকারী ন্যায় নিষ্ঠাবান মাদক ও সন্ত্রাসের আতঙ্ক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশে আরেক সৎ ন্যায় নিষ্ঠাবান সহকারী পুলিশ সুপার(সার্কেল) জামিল চৌধুরীর দিক নির্দেশনায় আশাশুনি থানার সৎ, মানবিক, মাদক ও সন্ত্রাসের আতঙ্ক ওসি মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এস,আই ইমরান হোসেন, এএসআই মারুফসহ সঙ্গীয় ফোর্স এলাকার আইন শৃঙ্খলা রক্ষা নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা তামিল সহ মাদক জুয়া ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে মহিষকুড় এলাকায় জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেকানে অভিযান পরিচালনা করেন পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক জুয়ারী পালিয়ে গেলেও শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়, বুড়াখারাটি, লাঙ্গলদাড়িয়াসহ বিভিন্ন গ্রামের সালাউদ্দীন, সাইফুল, অনুপ কুমার, কাজল, তন্ময় কুমারকে আটক করে। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ ভাবে জুয়া খেলার অপরাধে আশাশুনি থানার এসঅ আই ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে। গতকাল সকালে আসামীদের সাতক্ষীরা কোর্ট হাজতে প্রেরন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article