Tuesday, March 17, 2026

আশাশুনি কোদন্ডা হাই স্কুলে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলা সদরের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ এপ্রিল ২০২৪ রোজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ ককরা হয়।
২২১ জন ভোটারের মধ্যে ১৩৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
অভিভাবক সদস্য পদে গৌর চন্দ্র গাইন (চেয়ার প্রতিক) ১১২ ভোট পেয়ে প্রথম, মইনুল হোসেন (দোয়াত কলম) ১০৮ ভোট পেয়ে দ্বিতীয়, শেখ খায়রুল ইসলাম (বই) এবং রনি আক্তার (টেলিভিশন) সমান সংখ্যক ১০৩ ভোট পেয়ে তৃতীয় এবং চতুর্থ স্থান লাভ করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তপন কুমার সরকার (মোরগ) ২৭ ভোট, জিয়াউর রহমান (হরিণ) ২১ ভোট, আনিছুর রহমান গাজী (মাছ) ১৯ ভোট, শেখ শহীদ হোসেন (আনারস) ১২ ভোট, রনজিত কুমার মন্ডল (ফুটবল) ৯ ভোট, শংকর সরকার (ছাতা) ৮ ভোট, আনিছুর রহমান (কলস) ৭ ভোট এবং অরুণ কুমার মন্ডল (আম) ৫ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত অভিভাবক সদস্য পদে হালিমা খাতুন ও দাতা সদস্য পদে সারোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article