Thursday, March 5, 2026

আশাশুনি কুল্যা ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ঠান্ডা শরবত বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বুক চিরে চলমান বাঁকা দরগাহপুর সড়কে চলাচলরত সাধারণ মানুষকে তীব্র তাপদাহে একটু প্রশান্তি দিতে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
আজ ৩০ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার বেলা ১১টায় কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি ফেরদৌস পলাশ এর নিজস্ব অর্থে এবং সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এর নির্দেশনায় বাঁকা দরগাহপুর সড়কে চলাচলরত যানবাহনে সাধারণ মানুষকে ঠান্ডা শরবত পান করানোর উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি ফেরদৌস পলাশ। সকল যানবাহন থামিয়ে গরমে অতিষ্ঠ যাত্রীদেরকে ঠান্ডা সরবত পান করান তিনি। এ সময় তিনি বলেন, সওয়াবের আশায় নয়, তৃষ্ণার্থ মানুষের তৃষ্ণা মেটাতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। তাই বেলা ১১ টা থেকে সড়কের পাশে দাঁড়িয়ে সড়কে চলাচলরত সকল শ্রেণীর মানুষকে শরবত পান করিয়ে যাচ্ছেন তিনি। কৃষকলীগ নেতা শাহিনুর ইসলাম শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article