আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সিনিয়র যুগ্ম সম্পাদক তারেক হাসান সাংগঠনিক সফরে সাতক্ষীরায় আগমন উপলক্ষে আশাশুনিতে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর ২০২৪ রোজ সোমবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। যুগ্ম আহবায়ক স ম আক্তারুজ্জামানের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ছোট, সরদার রুহুল আমিন, রফিকুল ইসলাম, ওমর ফারুক, শফিউল আলম সুজন ও সেকেন্দার আলী বাদশা।
সভায় শোভনালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোর্তাজুল ইসলাম, বুধহাটা ইউনিয়নের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, কুল্যা ইউনিয়ন আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহ, কাদাকাটি ইউনিয়ন আহ্বায়ক করিম সানা, সদস্য সচিব সবুজ বেগ, দরগাহপুর ইউনিয়ন আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব হাবিবুর রহমান বাবু, বড়দল ইউনিয়ন আহবায়ক শরিফুজ্জামান শরিফ, সদস্য সচিব হাসানুজ্জামান মোল্যা, খাজরা ইউনিয়ন আহবায়ক দিদারুল ইসলাম রাব্বি, সদস্য সচিব রাফসান হোসেন রাসেল, আনুলিয়া ইউনিয়ন আহবায়ক শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, প্রতাপনগর ইউনিয়ন যুগ্ম আহবায়ক আলমগীর মাষ্টার, সদস্য সচিব শফিকুল ইসলাম, যুবনেতা আব্দুল খালেক, শ্রীউলা ইউনিয়ন আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৮ অক্টোবর সাতক্ষীরা সদরে অনুষ্ঠিতব্য দলীয় কর্মসূচিকে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
