Wednesday, March 11, 2026

আশাশুনি উপজেলার বুধহাটার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পূর্বপাড়া, কওমি মাদ্রাসা এলাকা ও আশপাশের গ্রামগুলো গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। ঘরের ভেতর, রান্নাঘর, গোয়ালঘর এমনকি বসার জায়গাও পানিতে ডুবে গেছে, ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এই পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ ১০ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুরে পানিবন্দি এলাকা পরিদর্শন করেন আশাশুনি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়।
পরিদর্শনকালে এলাকাবাসীরা ইউএনও’র কাছে অভিযোগ করেন, প্রতিবছর বর্ষা এলেই তারা দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় থাকেন। কয়েক মাস ধরে রান্না, চলাফেরা, শিশুর নিরাপত্তা সবকিছু নিয়েই আতঙ্কে দিন কাটাতে হয়। এবছরও একই দুর্ভোগ শুরু হয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা তাদের।
ইউএনও কৃষ্ণা রায় বলেন, “জলাবদ্ধতার কারণে মানুষ চরম কষ্টে রয়েছে। বিষয়টি আমি গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় পানি আটকে আছে। নদী খননের কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে।” তিনি সংশ্লিষ্টদের কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article