Saturday, February 21, 2026

আশাশুনি উপজেলার বুধহাটা ইমারত নির্মাণ শ্রমিক সংঘের মিলন মেলা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় ইমারত নির্মাণ শ্রমিক সংঘের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা করিম সুপার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রমিক সংঘের সভাপতি মোঃ সুলতান আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, উপজেলা জামায়েতের কর্ম পরিষদ ও শুরা সদস্য এড. শহীদুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রব। শ্রমিক সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোশারফ আলী, সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খোকন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বিএনপি নেতা লেলিন হোসেন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ডেনিস, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত সকল নির্মাণ শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন এবং নৈশ্য ভোজে অংশগ্রহণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article