Monday, February 23, 2026

আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে জাতীয় দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালিত হয়েছে। আজ ৩০ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার বিকালে প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জন্মদিন পালিত হয়।
প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুননের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, সহ-সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, দলিল লেখক রণদা প্রসাদ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম ব্যানার্জী প্রমুখ। আলোচনা সভার শেষে কেক কেটে প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article