আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনি উপজেলার আনুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। আজ ১৭ এপ্রিল ২০২৪ রোজ বুধবার সকালে দিবসটি পালন করা হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলা নামক গ্রামের আম্র কাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিব নগর হিসেবে নামকরণ করা হয়। এই ঐতিহাসিক দিনটি পালনের লক্ষ্যে “বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস।
