Friday, February 27, 2026

আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্টে ৯০০০ টাকা জরিমানা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বাজার পরিস্থিতি মনিটরিং এর লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে বুধহাটা বাজারের হোটেল, ফলের দোকান, কাঁচাবাজার ও মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা এবং ক্রয়মূল্য ভাউচার প্রদর্শন করতে না পারার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধীন ৯০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article