Sunday, February 22, 2026

আশাশুনির গোয়ালডাঙ্গায় কাজী আলাউদ্দীনের উঠান বৈঠক অনুষ্ঠিত

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উঠান বৈঠক হয়েছে। আজ ১৪ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার বিকালে ইউনিয়নের গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ ও কালি মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্দির কমিটির সভাপতি ব্রজেন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপিরর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক ও বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠাতা করেন। দেশে গার্মেন্টস, জরশক্তি রপ্তানি ও খাল খনন করে অর্থনৈতিক উন্নয়ন সাধান করেছিলেন। আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে বিএনপির এমপি থাকাকালে এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন সৃষ্ঠি করবো। মানিকখালী ব্রীজের টোল ফ্রি করবো। এক বছরে সকল রাস্তা পাকা করবো। তাঁত ও কুঠির শিল্প গড়ে তুলবো। স্টেডিয়াম করে সকল ধরনের খেলাধূলার ব্যবস্থা করা হবে। তিনি জামায়াতে ইসলামীর ইতিহাস তুলে ধরে বলেন, বিরোধী শক্তি জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতাকামী মানুষের উপর নির্মম নির্যাতন করেছেন। তারা সাম্প্রদায়িক নয়। এজন্য তাদের পরিচালিক ব্যাংক, হাসপাতাল, ইন্সুরেন্স, ট্রাস্ট ইত্যাদিতে কোন সনাতনী মানুষকে চাকরী দেয়না।
বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় বৈঠকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, বিনয় কৃষ্ণ মিস্ত্রী ও নিমাই চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে প্রধান অতিথি নিন্মানাধীন গোয়ালডাঙ্গা শ্মশানঘাট দেখতে যান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article