Thursday, March 5, 2026

আশাশুনির কলিমাখালী আফজাল সরদারের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতি সয়ঘটিত হয়েছে। ২৯ এপ্রিল ২০২৪ রোজ সোমবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
শ্রীউলা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের কলিমাখালী গ্রামের আয়নুদ্দীন সরদারের পুত্র আফজাল সরদারের বাড়ীতে সবাই প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩ টার দিকে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল তাদের ঘরের পিছনের জানালা ভেঙ্গে ৪ জন ঘরের মধ্যে ঢুকে আফজালের মা জামিলা বেগমের গলায় ফাঁস দিয়ে ধরে রাখে এবং এক জন আফজালের ভাগ্নের গলাচেপে ধরে বলে চিতকার করলে তোদের জানে মেরে দেব। বাকীরা ঘরে থাকা আলমারি ও বাক্স ভেঙে নগত ২ লক্ষ ৯৫ হাজার টাকা, লক্ষাধিক টাকার সোনা রূপার গহনাসহ মূল্যবান অনেক জিনিস পত্র নিয়ে যায়। গুরুতর আহত জামিলা বেগমকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article