Sunday, February 22, 2026

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নির্বাচন অফিসার প্রমুখ আলোচনা রাখেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article