আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৫ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। এএসআই এস এম তরিকুল ইসলাম অভিযান চালিয়ে মাগুরা জেলায় ২০০৯ সালের মাদকদ্রব্য আইনের মামলা এসসি ১৪০/০৯ ধারা ১৯৯০ এর ৯(১) টেবিলের ৩(খ) /১৯(৪) আসামী কাদাকাটি ইউনিয়নের সোনাপাড়া গ্রামের মোঃ ইমদাদুল হকের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমানকে তার নিজ বাড়ির পেছন থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে আজ ১৫ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার বিকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ সামসুল আরেফিন।
