Monday, February 23, 2026

আশাশুনিতে মোবাইল কোর্টের অটো রাইস মিলে জরিমানা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অটো রাইচ মিল মালিককে জরিমানা করা হয়েছে। ১৯ মার্চ ২০২৫ রোজ বুধবার আশাশুনি সদরের শ্রীকলসে এ কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিসাট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন কোর্ট পরিচালনা করেন। ইউনুছ আলীর শ্রীকলসে মেসার্স একতা অটো রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা কালে ধান, গম, চাল ইত্যাদি নির্ধারিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার দেখতে পাওয়া যায়। এজন্য পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ (৩ জুন, ২০১০ সংশোধিত ২০১০ এর ৫৩ নং আইন) এর ১৪ ধারা অনুযায়ী সতর্কতামূলক হিসাবে ১০০০ টাকা জরিমানা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article