Monday, February 23, 2026

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা রফিকুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৬৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গদাইপুর গ্রামের মুছা মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভারতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪পুত্র সন্তান রেখে গেছেন। আজ ০৮ সেপ্টেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস’র উপস্থিতিতে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে গদাইপুর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে মাওঃ আবু জাফর ঈমামতিতে নামাজে জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানসহ মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও এলাকার শত শত মানুষ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article