Sunday, February 15, 2026

আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদরের উত্তর বলাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম তীর্থ মন্ডল (৫)। সে আশাশুনি উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ১৪ অক্টোবর ২০২৪ রোজ বেলা সাড়ে ১১ টার দিকে তীর্থ মন্ডল ছেলেমেয়েদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। সকলের অজান্তে সে পানিতে পড়ে যায়। খেলার সাথীরা তাকে না পেয়ে বাড়ির লোকজনকে খবর দিলে অনেক খোঁজাখুজির পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাথে সাথে আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article