Sunday, March 15, 2026

আশাশুনিতে জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন এর ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ ১৭ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুরে আশাশুনি বাজারে জুয়েলার্স এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
‘ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস’ এর ৫৯ বছরের কথা তুলে ধরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কমিটির সভাপতি দেব কুমার দে। সভায় সহ সভাপতি জয় নারায়ন পাইন, সাধারণ সম্পাদক উত্তম পাইন, সহ সম্পাদক পরেশ অধিকারী, কোষাধ্যক্ষ প্রহ্লাদ দত্ত, সহ কোষাধ্যক্ষ কার্ত্তিক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দিলীপ পাইন, সহ সাংগঠনিক সম্পাদক অসীম দত্ত, দপ্তর সম্পাদক গৌতম দাস, সদস্য ভবতোষ দে ও সুব্রত সরকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article