আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার সকাল ১০ টায়য় ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শরিয়তুল্লাহ। রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের সিনিয়র অফিসার জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজেমেন্ট বনানী দাশ গুপ্ত বাসন্তীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং তিনি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনাগুলো স্ব স্ব ওয়ার্ডের সভাপতি উপস্থাপন সহ জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা বিষয়ে আলোচনার মাধ্যমে তুলে ধরেন। উপস্থিত UDMC কমিটির সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে উক্ত ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়। কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে ইউনিয়ন বাসী উপকারিত হবে বলে সকলে আশা করেন। সভায় সেলিম শাহরিয়ার ইউনিয়ন সমাজকর্মী সমাজসেবা অফিস, আব্দুল্লাহ আল কাফি পরিবার পরিকল্পনা পরিদর্শক, খাইরুল ইসলাম কো অডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজু ও মিনহাজুল হক UOMO Rupantar এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
