Wednesday, February 25, 2026

আশাশুনিতে কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের উপর আলোচনা ও বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার নব গঠিত কার্যকরি কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ সেপ্টেম্বর ২০২২ রোজ রোববার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আশাশুনি উপজেলা কৃষকলীগ’র নবগঠিত সভাপতি এন.এম.বি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল হক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিপংকর বাছাড় দিপু, আশাশুনি নাগরিক কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান, কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এম সাহেব আলি। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এস.এম বদরুদ্দোজা, উপদেষ্টা মাইদুল ইসলাম বাবলু, আলাউদ্দিন লাকী, সমরেশ চন্দ্র মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যাদন করেন অতিথিবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article