Monday, February 23, 2026

আশাশুনিতে উপজেলা পর্যায়ে বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ ওরিয়েন্টেশন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন (ইনএনও কর্তৃক) অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ ২০২৫ রোজ বুধবার বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ন ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টার পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব, পিআইও প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারি হুমায়ূন কবির সহ উন্নয়ন প্রচেষ্টার মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার কুল্যা, কাদাকাটি, বড়দল ও খাজরা ইউনিয়ন থেকে প্রকল্পের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article