মিহির রঞ্জন বিশ্বাস, খুলনা : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানজাহান আলী থানা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২৯ জুলাই ২০২২ রোজ শুক্রবার সন্ধ্যা সাতটায় খানজাহান আলী থানা আফিল গেট পাল পাড়ার মোড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খানজাহান আলী থানা ঐক্য পরিষদের সভাপতি কমল কৃষ্ণ পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ খুলনা মহানগর প্রকাশনা সম্পাদক খুবই আনন্দ কুমার সর, সংগঠনের উপদেষ্টা সন্তোষ পাল, সহ-সভাপতি জোসেফ সিকদার, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, রবিন রত্ন, দুলাল বিশ্বাস প্রমুখ।
