Wednesday, March 4, 2026

সাতক্ষীরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : ২০২১-২২ অর্থ বছরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন ২০২২ রোজ রবিবার বেলা সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে ডিএই, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হকের সভাপতিত্বে রোভিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের সকল সেক্টরে আমূল পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশের নিজস্ব অর্থায়ণে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এমপি রবি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্বাধীন বাংলাদেশ, আর জননেত্রী শেখ হাসিনার অবদান দেশের নিজস্ব অর্থায়ণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পদ্মাসেতুর বাংলাদেশ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সিএসও (বি আর আর আই) কর্মকর্তা কৃষিবিদ ড. তাহমিদ হোসেন আনসারী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি জেলা প্রশিক্ষণ অফিসার এস.এম খালিদ সাইফুল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবহাওয়া অধিদপ্তর সাতক্ষীরা’র অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, দেবহাটা কৃষি অফিসার শরীফ মো. তিতুমীর, সদর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার অমল ব্যানার্জী প্রমুখ। উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি অফিসার, কৃষক ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ ২ শতাধিক ব্যক্তিরা রোভিং সেমিনারে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার ও আশাশুনি উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article