Tuesday, February 24, 2026

সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ

Must read


নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় নবাগত জেলা পুলিশ সুপার হিসাবে কাজী মনিরুজ্জামান যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। ০৭ সেপ্টম্বর ২০২২ রোজ বুধবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শাহ-আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মিহির সাহা, কার্যকরী সদস্য শেখ মেহেদী হাসান তাজ প্রমুখ। সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, “সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা দরকার। সেই সাথে সন্ত্রাসী, জঙ্গি ও চাঁদাবাজদের সম্পর্কে তথ্য দেওয়ার আহবান জানান।’ নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article