Sunday, February 22, 2026

মুক্তিযোদ্ধাদের পূর্নাঙ্গ তালিকায় অমুক্তিযোদ্ধার নাম থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে- মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রী

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : সারা দেশে মুক্তিযোদ্ধাদের পূর্নাঙ্গ তালিকা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। এই তালিকায় কোন অমুক্তিযোদ্ধার নাম থাকলে আর তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তালিকা প্রকাশের পর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় পত্র পেতে শুরু করেছে। ঝিনাইদহে সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ২৪ সেপ্টেম্বর ২০২২ রোজ শনিবার বিকালে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সংসদ সদস্য-১ আব্দুল হাই, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, মুক্তিযোদ্ধ সহ নানা শ্রেণী-পেশার মানুষ।

উদ্বোধন শেষে মন্ত্র স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article