Wednesday, March 4, 2026

বিজ্ঞানী পিসি রায়ের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করা হবে-সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ এমপি

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার পিসি রায় ছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। তিনি জ্ঞান বিজ্ঞানের সাথে যুক্ত হয়ে শিল্প উৎপাদন করে জগতে খ্যাতি কুড়িয়েছেন। বিজ্ঞানী পিসি রায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে বাঙালি জাতিকে বিশ্বের মাঝে তুলে ধরেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থা প্রর্বতন করে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করে যাচ্ছেন। প্রতিমন্ত্রী আরো বলেন, বিজ্ঞানী পিসি রায় অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে শিল্পপতি, রসায়নবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ ও সমবায় আন্দোলনের পুরোধা ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান শেখ হাসিনার সরকার জাতির জনক বঙ্গবন্ধু সহ দেশের সকল গুণী ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। অন্যান্য গুণী ব্যক্তিদের ন্যায় বিজ্ঞানী পিসি রায়েরও স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করা হবে।
আজ ০২ আগস্ট ২০২২ রোজ মঙ্গলবার বিকালে খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটায় বিজ্ঞানীর ১৬১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, তার নির্বাচনী এলাকায় জন্মগ্রহণ করেছেন অসংখ্য গুণী ব্যক্তি। যাদের মধ্যে বিজ্ঞানী পিসি রায় ছিলেন অন্যতম। বিজ্ঞানী পিসি রায় অসম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। এমপি বাবু বলেন. চিরকুমার এ বিজ্ঞানী জীবনের অর্জিত সকল সম্পত্তি মানবকল্যাণে দান করে গেছেন। গুণী এ বিজ্ঞানী শুধু পাইকগাছার নয়, গোটা দেশের গর্ব। তার জীবন ও আদর্শ ভবিষ্যত প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসন (বিপিএম), উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রত্মতত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মুনিম লিংকন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আব্দুল্লাহ ইবনে মাসুদ, পি.সি রায় স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, আব্দুল মান্নান গাজী, কে এম আরিফুজ্জামান তুহিন, শাহজাদা মোঃ ইলিয়াস ও আব্দুস সালাম কেরু, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। আলোচনা সভা পুর্বে অতিথিদের সাথে নিয়ে প্রতিমন্ত্রী কেএম খালিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিজ্ঞানী পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এরআগে সকালে প্রতিমন্ত্রী উপজেলার কপিলমুনি বধ্যভূমি ও বীর মুক্তিযোদ্ধা গুরুদাসী মাসীর বাড়ি পরিদর্শন করে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরপর দুপুরে কয়রা মসজিদকুড় পীর খানজাহান আলী (র:) মসজিদ, আমাদী দীঘি, কাবাড়ীপাড়া কালিমন্দির পরিদর্শন শেষে মসজিদকুড় পীর খানজাহান আলী (র:) মসজিদ প্রাঙ্গনে মতবিনিময় সভায় উপস্থিত হন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article