Monday, February 23, 2026

ফায়ার সার্ভিস দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো পাইকগাছার অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ কারাখানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। ০৭ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার সকালে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার চাঁদখালীতে গড়ে ওঠা ৫টি অবৈধ কয়লা তৈরীর কারখানা ফায়ার সার্ভিস দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে এক মাসের মধ্যে কয়লা তৈরীর সকল সরঞ্জম সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলার চাঁদখালী বাজার সংলগ্ন চাঁদখালী কয়রা প্রধান সড়কের পশ্চিম পাশেই অবাধে গড়ে উঠেছে কয়লা তৈরীর কারখানা। এসব কারখানায় কাঠ পুড়িয়ে তৈরী করা হয় কয়লা। এ সব কয়লা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের দৃষ্টিতে এটি সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ বিধ্বংসী কাজ। কারখানার কালো ধোয়ায় এলাকার স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের উপর দারুণ প্রভাব ফেলেছে। যা সকলের উদ্বেগের কারণ হিসেবে দেখা যায়। অবশেষে পরিবেশ অধিদপ্তর খুলনা ও স্থানীয় প্রশাসন বুধবার সকালে কয়লা কারখানায় বিশেষ অভিযান চালায়। এ সময় কারখানার চুল্লি জ¦লন্ত থাকায় অভিযান ব্যাহত হয়। এ সময় পাশ্ববর্তী আশাশুনি থেকে ফায়ার সার্ভিস এনে জ¦লন্ত চুল্লি নিভিয়ে ফায়ার সার্ভিস কর্মী ও অন্যান্য শ্রমিক দিয়ে চুল্লি ভেঙ্গে দেওয়া হয়। একই সাথে আগামী ১ মাসের মধ্যে কারখানার সকল সরঞ্জম সহ সবকিছু সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ, পরিদর্শক মারুফ বিল্লাহ, পেশকার ইব্রাহীম ও আনসার সদস্য রাকিব।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article