তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রমিলা মটরস এর টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ আগস্ট ২০২২ রোজ শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লটারির মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিলয় মটরস লিঃ এর টেরিটরি ম্যানেজার সঞ্জয় কুমার সাহা, প্রমিলা মটরস এর ব্যবস্থাপনা পরিচালক উত্তম নন্দী, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক এমআর মন্টু, প্রমিলা মটরস এর ম্যানেজার পলাশ কর্মকার, সুশান্ত মন্ডল ও রিপন মন্ডল ।
