Wednesday, March 4, 2026

পাইকগাছায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ২৩ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, প্যানেল মেয়র কেষ মাহাবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার ও মোঃ খালেকুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, আইনজীবী সমিতির সভাপতি এড. অজিত কুমার মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, বীরমুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ইউনুস আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিবৃন্দ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। কর্মশালায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article