Wednesday, March 4, 2026

পাইকগাছায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানের আলোচিত সেই পকেটমার আটক

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবশেষে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে আলোচিত সেই পকেটমারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ ০৪ আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে খুলনার রূপসা ফেরীঘাট থেকে পাইকগাছা থানা পুলিশ পকেটমার ইসহাক শেখ (৫৫) কে আটক করে। আটক ইসহাক রূপসা উপজেলার নৈহাটি গ্রামের মৃত জজ আলী শেখের ছেলে। উল্লেখ্য, গত ২ আগস্ট মঙ্গলবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় সরকারি সফর করেন। এদিন সকালে মন্ত্রী কপিলমুনি বধ্যভূমিতে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ কর্মসূচিতে মন্ত্রীর পাশে ছিলেন কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোর দে। মন্ত্রী, এমপি ও ওসি সহ দলীয় নেতৃবৃন্দ যখন শ্রদ্ধা জানাতে যান, এ সময় পকেটমার মন্ত্রীর পাশে থাকা আওয়ামী লীগনেতা যুগোল কিশোর দে’র পকেটমারে। বিষয়টি সাংবাদিকদের তোলা ছবিতে ধরা পড়ে এবং এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার দুই দিন পর ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে পাইকগাছা থানা পুলিশ আলোচিত পকেটমারকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওসি জিয়াউর রহমান জানান, আজ ০৪ আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পকেটমার ইসহাককে রূপসা ফেরীঘাট থেকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক পকেটমার থানা পুলিশের হেফাজতে ছিল।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article