Wednesday, March 4, 2026

পাইকগাছায় দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান ০৮ আগস্ট ২০২২ রোজ সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীখোলা ও পৌর সদরে অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি মজুদ ও সরবরাহ করার অভিযোগে চিংড়ি ব্যবসায়ী রফিকুল ইসলামকে দেড় হাজার টাকা ও সুরেশ কুমার বৈদ্যকে ৫শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত সরকার ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article