Saturday, February 28, 2026

পাইকগাছার কপোতাক্ষ নদে জেলেদের জালে ধরা পড়লে প্রায় ১শত কেজি ওজনের পাথরের শিবলিঙ্গ মুর্তি ; থানায় হস্তন্তর

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে জেলেদের পাটা জালের মাছ ধরতে যেয়ে প্রায় ১শত ওজনের পাথরের শিবলিঙ্গ মুর্তি ধরা পড়েছে। আজ ২০ আগস্ট ২০২২ রোজ শনিবার হরিঢালী ইউনিয়নের ইউপি সদস্যর মাধ্যমে জেলে পরিবার শিবলিঙ্গ মুর্তিটি থানায় জমা দিয়েছেন।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের জগদিশ বিশ্বাস (৫৫) ও তার স্ত্রী অঞ্জনা বিশ্বাস ১৯ আগস্ট ২০২২ রোজ শুক্রবার দুপুরে গোলাবাটিস্থত কপোতাক্ষ নদে প্রতিদিনের ন্যায় পাটা জাল দিয়ে মাছ ধরতে যায়। পাটা জাল নদ থেকে তোলার সময় বাঁধা পেলে নদে নেমে কাঁদার মধ্য একটি পাথরের ৩ ফুট লম্বা ও প্রায় ১শ কেজি ওজনের শিবলীঙ্গ মুর্তি পায়। পরে মুর্তিটি তারা বাড়িতে নিয়ে আসে। পরবর্তিতে তারা ইউপি সদস্য আজিজুর ইসলাম ও ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকীকে কাছে বিষয়টি জানান। এরপর আজ ২০ আগস্ট ২০২২ রোজ শনিবার ইউপি সদস্যের মাধ্যমে থানায় মুর্তিটি জমা দিয়ে দেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, একটি পাথরের শিবলিঙ্গ মুর্তি ইউপি সদস্যের মাধ্যমে পেয়েছি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। আদালতের অনুমতিতে এটি পরীক্ষা নিরিক্ষার জন্য পাঠাবো। পরে জানানো যাবে এটি কোষ্টি পাথর কি না।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article