তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সুভাষ দেবনাথ (৭০) নামে এক মানসিক প্রতিবন্ধী গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি আজ ১৭ এপ্রিল ২০২৪ রোজ বুধবার সকাল সাড়ে ৫ টায় দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী পশ্চিম পাড়ার মৃত্যু তারক দেব নাথের ছেলে মানসিক প্রতিবন্ধি সুভাষ দেবনাথ রাত সাড়ে ১২ টার দিকে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যে কোন সময় বাড়ির পিছনে একটি ছবেদা গাছে গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করে। সকাল সাড়ে ৫ টার দিকে লোকজন তাকে ছবেদা গাছে গামচা পেচিয়ে ঝুলে থাকতে দেখে। তখন পুলিশকে সংবাদ দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
