Tuesday, March 3, 2026

দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই সরঞ্জমাদিসহ ৩ চোর আটক

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে চোরাই কাজে ব্যবহ্নত সরঞ্জামাদীসহ ৩ চোর আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার উত্তর পারুলিয়া এলাকা থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১০/০৮/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আজম সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন উত্তর পারুলিয়া এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জমাদিসহ হাবিবুল্লাহ গাজী (২৪), সনজিত কুমার দাশ @ কানু (২৫), শিমুল @ গাম্মা (২৬) সহ তিন চোর আসামিদেরকে চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জমাদিসহ গ্রেফতার করে। উল্লেখ্য, আসামীদেরকে ইং-১১/০৮/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article