Saturday, February 28, 2026

দেবহাটায় আওয়ামীলীগের আয়োজনে ২১ আগষ্ট উপলক্ষ্যে মিছিল ও সমাবেশ

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা)প্রতিনিধি : দেবহাটা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২১ আগষ্ট উপলক্ষ্যে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ ২১ আগস্ট ২০২২ রোজ রবিবার বিকাল ৫টায় উপজেলার ঈদগাহ শহীদ মিনার প্রাঙ্গনে ভয়াবহ গ্রেনেড হামলার বিচার দাবী করে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব কররন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহেব আলী, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধান চন্দ্র, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লোকমান হেসেনসহ আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article