Tuesday, March 17, 2026

দেবহাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলফার মনোনয়নের টাকা জমা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমাজসেবক সাবেক জেলা পরিষদ সদস্য আলফেরদাউস আলফার মনোনয়নের টাকা জমা প্রদান করা হয়েছে। আজ ১৫ এপ্রিল ২০২৪ রোজ সোমবার সকালে দেবহাটা সোনালী ব্যাংকে তিনি এই মনোনয়নের টাকা জমা প্রদান করেন। সাবেক জেলা পরিষদ সদস্য আলফেরদাউস আলফা দীর্দদিন অসহায় মানুষদেরকে সাহায্যর্থে গৃহহীনদের গৃহ নির্মান, বিভিন্ন অসহায়দেরকে আর্থিক স্বচ্ছলতা আনয়নে ব্যাটারি ভ্যান প্রদান, গরীব রোগীদের চিকিৎসা ও ঔষধ প্রদান, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বইসহ বিভিন্ন সহযোগীতা প্রদান করা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করে আসছেন। আলফা জেলা পরিষদ সদস্য থাকাকালে তার নির্বাচনী এলাকার সকল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগীতা প্রদান করেছেন। এছাড়াও বিভিন্ন দূর্যোগে বিশেষ করে তিনি মহামারী করোনার সময়ে আলফা করোনা আক্রান্তদের আর্থিক সহযোগীতা প্রদানের সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান ও অক্সিজেন দিয়ে সহযোগীতা করেছেন। আলফা জানান, তিনি সবসময় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন এবং আগামীতেও করবেন। সোমবার মনোনয়নের টাকা জমা প্রদান করে তিনি দেবহাটা উপজেলাবাসীর সহযোগীতা কামনা করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article