Friday, February 27, 2026

তেরখাদায় সাংসদ আব্দুস সালাম মূর্শেদীর বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও তেরখাদা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজ ২২ আগস্ট ২০২২ রোজ সোমবার বেলা ১১টায় জয়সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান। এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম। পরবর্তীতে বিকাল ৩টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে “তেরখখাদা উপজেলা রেইন ওয়াটার হার্ভেস্টার” বিতরণ করেন। এসেময় সভাপতিত্ব কেেরন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা প্রজীত সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান, নির্বাচন কর্মকর্তা মোঃ মজিদ, একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা, উপজেলা পিআইও সোহেল রানা। সর্বশেষ তেরখাদা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হুসাইন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন জেলা ছাত্রলীগের সেক্রেটারী ইমরান হোসেন। সঞ্চালনা করেন আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা আলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, অধ্যক্ষ ফ.ম আব্দুস সালাম, রূপসা আলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি আনজুয়ারা সুমি, উপজেলা কৃষকলীগের সভাপতি নাজমুল ইসলাম, শ্রমিক লীগের সেক্রেটারী জিল্লুর রহমান নান্নু, উপজেলা আলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, এমপি কো অরডিনেটর নোমান উসমানী রিচি, যুবলীগ নেতা সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ মইন, আলীগ নেতা আসাদুজ্জামান, আব্দুর রাজ্জাক রাজা, রাজা শেখ, যুব নেতা মোঃ আব্দুল্লাহ, ছাত্রনেতা মেহেদী হাসান আকিব, এসএম নইমুদ্দিন, সরফুল আলম প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article