তেরখাদা (খুলনা) প্রতিনিধি : আজ ১৫ আগস্ট ২০২২ রোজ সোমবার বেলা ২টায় তেরখাদা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্সের পরিচালনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা পলাশ কুমার পাত্র, সাংগঠনিক সম্পাদক সুধাংশু কুমার বিশ্বাস, সহ-সভাপতি মোল্যা সেলিম আহমেদ, কোষাধ্যক্ষ মোল্যা ইকলাজ আলী, তানিয়া ইসলাম তমা, আজিজুল হাকিম, রনি মোল্যা প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ।
