তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকা থেকে ৪ জন মাদক সেবীকে আটক করেছেন থানা পুলিশ
২৬ আগস্ট ২০২২ রোজ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার পুলিশ জানতে পারেন উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকার একটি আখড়ায় কিছু মাদকসেবী মাদক সেবক করছেন। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে শাহাপুর গ্রামের বাসিন্দা ও সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী (৪৩) বারইহাটি গ্রামের মৃত আফসার সরদার এর ছেলে সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সরদার কামরুল ইসলাম (৪২) ও শিবপুর গ্রামের বাসিন্দা যুবদল কর্মী ফজলু মিস্ত্রি (৪৮) সহ ৪ জন মাদক সেবীকে আটক করে থানায় নিয়ে যায়।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক সেবনের মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
