তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলা জাতীয় পার্টির জরুরী বর্ধিত সভায় আয়োজন করা হয়েছে।
১৮ আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার বিকালে তালার তেঁতুলিয়া গ্রামের হাশেমী বাড়ি চত্বরে এই জরুরী বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। উক্ত জরুরী বর্ধিত সভায় তালা উপজেলার জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
