সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে আজ ২৭ আগস্ট ২০২২ রোজ শনিবার বিকেলে শিল্পী বৈরাগী (১৭) নামের এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। সে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের রথীন বৈরাগীর মেয়ে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলানো অবস্থায় একটি বাথরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ ২৭ আগস্ট ২০২২ রোজ শনিবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর গ্রামের রণীন বৈরাগীর মেয়ে শিল্পী বেরাগীর মরদেহ উদ্ধার হয়েছে। সে স্থানীয় কৃষ্ণনগর মাধ্যমিক স্কুলে পড়ে এবং এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। জানা গেছে, আজ ২৭ আগস্ট ২০২২ রোজ শনিবার বিকেলে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তাদের বাথরুমের মধ্যে গলায় ওড়না পেঁচানো ও জুলান্ত অবস্থায় তাকে দেখতে পায়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। লাশের সুরোতহাল রির্পোট কার্যক্রম চলছে এবং মর্গে প্রেরণ করা হবে। তবে সে কি কারণে মারা গেছে তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
